শিরোনাম

বিএনপির মনোনীত প্রার্থী বাগেরহাট-৪ সোমনাথ দে হেরে গেলেন কেন? কী বলছেন সাধারণ মানুষ

 প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন   |   জেলার খবর

বিএনপির মনোনীত প্রার্থী বাগেরহাট-৪ সোমনাথ দে হেরে গেলেন কেন? কী বলছেন সাধারণ মানুষ

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাট-৪ আসনের নির্বাচনে পরাজিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে। এ আসনে জয় পেয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুল আলীম, যিনি ১,১৪,৯২৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবু সোমনাথ দে পান ৯৫,৫৯৫ ভোট। বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য ব্যবধানেই নির্ধারিত হয় ফল।

এ আসনটি দুইটি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৯ জন।

স্থানীয় ভোটারদের কেউ বলছেন, “আলীম সাহেব এলাকায় নিয়মিত ছিলেন, তাই মানুষ তাকে বেছে নিয়েছে।" আরেকজনের মতে, “মাঠের সংগঠন দুর্বল ছিল এবং নতুন প্রার্থী দেয়ায় সোমনাথ দে পিছিয়ে পড়েন।"

এদিকে রায়েন্দা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মো. রিয়াদুল ইসলাম বলেন, “দুর্দিনে যারা মামলা–হামলার শিকার হয়েছিলেন, ৫ আগস্টের পর তাদের মূল্যায়ন করা হয়নি, তাদের কথাও শোনা হয়নি। অথচ তারা দলীয় প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়েছিল।" বিশ্লেষকদের ধারণা, তৃণমূল অসন্তোষ ও মাঠপর্যায়ের ঘাটতিই ফলাফলে প্রভাব ফেলেছে।

জেলার খবর এর আরও খবর: