শিরোনাম

গৌরীপুরে আ. লীগ নেতার বাড়িতে ঘরে আগুন

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন   |   জেলার খবর

গৌরীপুরে আ. লীগ  নেতার বাড়িতে ঘরে আগুন


মোস্তাকিম (গৌরীপুর) : 



ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের বাড়ির তালাবদ্ধ একটি ঘর আসবাবপত্র সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।



স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি উপজেলা গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। ওই বাড়িতে তাদের কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। সোমবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ওই বাড়িতে আগুনের লেলিহান দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ি একটি আধাপাকা ঘরের কক্ষ আসবাবপত্র সহ পুড়ে ছাই হয়ে গেছে।


উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই বাড়িতে কেউ বসবাস না করায় বাড়ির ঘর তালাবদ্ধ থাকে। ধারণা করা হচ্ছে পরিকল্পিত ভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকার মতো।


গৌরীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার হাসানুজ্জামান শাহীন বলেন, বাড়ির সামনে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় দেড় ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে।


গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, আগুনে বাড়ির পোড়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


জেলার খবর এর আরও খবর: