শিরোনাম

শরনখোলায় বিএনপি অফিস পুড়ে ছাই

 প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন   |   জেলার খবর

শরনখোলায় বিএনপি অফিস পুড়ে ছাই


শরনখোলা (বাগেরহাট) :

শরনখোলার ৪নং সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় স্থানীয় বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়। অফিসটি স্থানীয় ভোটকেন্দ্রের কাছেই অবস্থিত। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, তবে তাদের আসার আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়।

নির্বাচনে জয়ী প্রার্থী পেয়েছেন ১,১৪,৯২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৯ জন। ৪নং সাউথখালী ইউনিয়নের বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন দাবি করেন, ফল ঘোষণার ৯ দিন পর পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার দাবি জানান।

স্থানীয়দের মতে, আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। এছাড়া নির্বাচনের দিন সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছিল।

জেলার খবর এর আরও খবর: