শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ
মোঃইমরান হোসেন (শ্রীমঙ্গল , মৌলভীবাজার) :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেছেন।
সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের হাতে এই দুধ তুলে দেন। এ সময় হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পুষ্টিকর খাদ্য রোগীদের দ্রুত সুস্থতায় সহায়ক ভূমিকা রাখে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রোগীদের পুষ্টি নিশ্চিতে এ ধরনের সহায়তা অত্যন্ত উপকারী। তারা সংসদ সদস্যকে ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
উপস্থিত নেতাকর্মীরাও এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।
