সুনামগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্যদের জেলা প্রশাসনের সংবর্ধনা
সুনামগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে নব-নির্বাচিত সংসদ সদস্যদের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাড. শেরেনূর আলী, নাদির আহমদ, রেজাউল আহমেদ, আকবর আলী, সুহেল আহমেদসহ বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
