শিরোনাম

দুবলারচরে জেলেদের পাশে বনবিভাগ, স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের জোর দাবি

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন   |   জেলার খবর

দুবলারচরে জেলেদের পাশে বনবিভাগ, স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের জোর দাবি


সঞ্জয় কুলু (শরণখোলা, বাগেরহাট):বঙ্গোপসাগর সংলগ্ন দুর্গম দুবলারচরে শুঁটকি উৎপাদনে নিয়োজিত জেলেদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে বনবিভাগ। বুধবার (২৮ জানুয়ারি) নারকেলবাড়িয়া চরে চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে চারদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শেষ হয়। এর আগে শেরার চর ও আলোরকোল এলাকায় জেলেদের চিকিৎসা দেওয়া হয়।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রায় পাঁচ মাস দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০ হাজারের বেশি জেলে এখানে শুঁটকি উৎপাদনে যুক্ত থাকেন। দুর্গম পরিবেশে দীর্ঘদিন অবস্থানের কারণে ঠান্ডাজনিত রোগ, সাপের কামড় ও নানা দুর্ঘটনায় জেলেরা ঝুঁকিতে থাকেন।জেলে ও মহাজনদের অভিযোগ, বিপুল রাজস্ব আদায় হলেও দুবলারচরে স্থায়ী চিকিৎসা ব্যবস্থা নেই। তাই একটি স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন তারা।


শরণখোলা রেঞ্জের এসিএফ মো. শরিফুল ইসলাম জানান, চারদিনে তিন শতাধিক জেলে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন। দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

জেলার খবর এর আরও খবর: