শ্রীমঙ্গলে নবাগত শিক্ষার্থীদের বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে
মোঃইমরান হোসেন (শ্রীমঙ্গল, মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার নবাগত শিক্ষার্থীদের বরণ ও মা সমাবেশ–২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানটি সকাল ১০ ঘটিকায় স্কুল ক্যাম্পাসে (কলিঘাট রোড, শ্রীমঙ্গল) শুরু হবে। নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং অভিভাবক বিশেষ করে মায়েদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য, দিকনির্দেশনামূলক আলোচনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা তুলে ধরাই এ সমাবেশের মূল লক্ষ্য।
অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গণে সাজসজ্জা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও অভিভাবকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ।
