শিরোনাম

ভালুকা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি : আহবায়ক অর্থনীতির কাগজ পত্রিকার আজিম উদ্দিন সুমন

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন   |   মিডিয়া কর্নার

ভালুকা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি : আহবায়ক অর্থনীতির কাগজ পত্রিকার আজিম উদ্দিন সুমন

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক অর্থনীতির কাগজ পত্রিকার  ভালুকা উপজেলা  প্রতিনিধি আজিম উদ্দিন সুমন-কে আহ্বায়ক এবং নাগরিক টেলিভিশন ভালুকা উপজেলা প্রতিনিধি বরকত উল্যাহকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।

সাংবাদিকদের কল্যাণে দীর্ঘ ১৪ বছর ধরে সুনামের সঙ্গে পেশাদার সাংবাদিকদের নিয়ে কাজ করে আসা এই সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালুকা উপজেলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রেসক্লাবটি।প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম (একুশে টেলিভিশন)-এর সভাপতিত্বে এবং তাপস কুমার দেবনাথ-এর সঞ্চালনায় তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে—

আহবায়ক : আজিম উদ্দিন সুমন (দৈনিক অর্থনীতির কাগজ)

যুগ্ম আহ্বায়ক: তাপস কুমার দেবনাথ (বিজয় টিভি)

যুগ্ম আহ্বায়ক: আনিস মাল (দৈনিক চৌকস)

সদস্য সচিব: বরকত উল্যাহ (নাগরিক টেলিভিশন)। 

নবগঠিত কমিটির সকলেই ভালুকা উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য।


মিডিয়া কর্নার এর আরও খবর: