শিরোনাম

তাফালবাড়ি এম. এ. খালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন   |   অন্যান্য খেলা

তাফালবাড়ি এম. এ. খালেক একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জয় কুলু (শরনখোলা, বাগেরহাট):

উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলার তাফালবাড়ি বাজারে অবস্থিত তাফালবাড়ি এম. এ. খালেক একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।

দৌড়, লং জাম্পসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি গান, নৃত্য ও আবৃত্তিতে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান শিক্ষক মো. ইয়ামিন বলেন, “পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ায়।"

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।