শিরোনাম

শতবর্ষী স্বরদিনীর জীবনাবসান, বুকে রয়ে গেল ৭১-এর বেদনাময় স্মৃতি

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন   |   শোক

শতবর্ষী স্বরদিনীর জীবনাবসান, বুকে রয়ে গেল ৭১-এর বেদনাময় স্মৃতি

সঞ্জয় কুলু (শরণখোলা)বাগেরহাট: শতবর্ষী স্বরদিনী গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে পরলোকগমন করেছেন। দীর্ঘ সংগ্রামময় জীবনের অবসানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হাতে স্বামী মনোহর কুলু নিহত হলে চার সন্তান নিয়ে চরম দুর্দশায় পড়েন তিনি। জীবিকা নির্বাহে মানুষের বাড়িতে ঢেঁকিতে ধান ভেনে সংসার চালিয়েছেন। এর আগে ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধও প্রত্যক্ষ করেন। বার্ধক্যের কারণে শেষ বয়সে হাঁটতে কষ্ট হতো এবং দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল।

স্থানীয়দের মতে, সরকারি সহায়তা ও চিকিৎসা পেলে তাঁর শেষ জীবন আরও স্বস্তির হতে পারত। তাঁর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।